২৪ নভেম্বর, ২০২২ ০৯:০১ পিএম

শর্ত পূরণ করতে না পারায় নারায়ণগঞ্জ প্রো-অ্যাকটিভ মেডিকেলের অনুমোদন মেলেনি

শর্ত পূরণ করতে না পারায় নারায়ণগঞ্জ প্রো-অ্যাকটিভ মেডিকেলের অনুমোদন মেলেনি
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: শর্ত পূরণ করতে না পারায় অনুমোদন পায়নি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের প্রস্তাবিত বেসরকারি প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ। সেইসঙ্গে পুনরায় অনুমোদনের জন্য আবেদন করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে আবেদনপত্রের সাথে ঘাটতি পূরণের কোনো প্রমাণ না পাওয়া যাওয়ায় ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২’ অনুসারে প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করে যথাযথ প্রমাণসহ পুনরায় আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

প্রস্তাবিত বেসরকারি প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও ভাইস চেয়ারম্যানে কাছে পাঠানো নির্দেশনার অনুলিপি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রার, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নারায়ণগঞ্জ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক