০৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২৮ এএম

চলতি বছর স্বাস্থ্যসেবায় ঢাকায় সেরা আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স

চলতি বছর স্বাস্থ্যসেবায় ঢাকায় সেরা আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অনন্য সেবা প্রদানের মাধ্যমে চলতি বছর ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে স্বাস্থ্য প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য প্রকাশ করেছে।

জানতে চাইলে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সায়মা আফরোজ ইভা আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে মেডিভয়েসকে বলেন, ‘চলতি বছরের শুরু থেকেই স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমরা ঢাকা বিভাগে প্রথম হয়ে আসছি। আমরা মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে চেষ্টা করে যাচ্ছি। বহির্বিভাগে প্রতিদিন গড়ে এক হাজার-বারোশ’ রোগীকে সেবা প্রদান করা হচ্ছে।’

কোন কোন মানদণ্ডে এ প্রক্রিয়া সম্পন্ন হয়—জানতে চাইলে তিনি বলেন, ‘বহির্বিভাগে কতজন রোগীকে সেবা প্রদান, অন্তর্বিভাগে রোগীদের কতটা মানসম্মত উপায়ে চিকিৎসা প্রদান, কর্মরতদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিতকরণ ও কমিউনিটি ক্লিনিকে যথাযথ সেবা প্রদানসহ বিভিন্ন মানদণ্ডে এটি নির্ধারণ হয়।’

একজন নারী ইউএইচএফপিও হিসেবে স্বাস্থ্যসেবায় অবদান রাখতে পেরে কেমন অনুভব করছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিঃসন্দেহে ভালো লাগে। আগে হাতেগুণা কয়েকজন মহিলা ইউএইচঅ্যান্ডএফপিও ছিলেন। এখন আমার মতো ষাটজন কর্মকর্তা আছেন। সবাই যার যার অবস্থানে থেকে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং ভালো করছেন। আমাদের সবার মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতা আছে, কে কত ভালো করতি পারি, কার স্বাস্থ্যসেবা কত বেশি জনবান্ধব হয়, কীভাবে আরও বেশি সংখ্যক রোগীকে সেবা দিতে পারি—সেই চেষ্টাই করে যাচ্ছেন সবাই।’

‘মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, আমিও একজন নারী। তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা তাঁর সহায়ক শক্তি হিসেবে স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে চেষ্টা করছি’, বলেন আড়াইহাজারের ইউএইচএফপিও।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং জুলাই মাসের স্কোরিংয়ে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান এবং ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধি, অধিক রোগীদের সেবা প্রদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নয়নাভিরাম ভেষজ ও ছাদ বাগান, বিনামূল্যে পর্যাপ্ত ওষুধ সরবরাহের কারণে সরকারি এ হাসপাতালের ওপর মানুষের আস্থা বেড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সায়মা আফরোজ ইভা আড়াইহাজার হাসপাতালকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সাফল্যের ধারাবাহিকতায় এবারও ঢাকা বিভাগে শীর্ষ স্থান ধরে রেখেছে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডা. ইভা নানাভাবে জাতীয় পর্যায়ে আড়াইহাজার হাসপাতালকে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, ২০২২ সালে স্বাভাবিক প্রসব সেবায় ঢাকা বিভাগে প্রথম হয়েছিল আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভায়া স্ক্রিনিংয়েও প্রথম হয়েছিল এ স্বাস্থ্য কমপ্লেক্সটি। কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন হাসপাতালের ডা. সায়মা আফরোজ ও মিডওয়াইফ ফারজানা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক