মাইগ্রেশনের দাবিতে ফের নাইটিংগেল মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ
মেডিভয়েস রিপোর্ট: মাইগ্রেশনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ার নরসিংহপুরের সরকার মার্কেট এলাকায় তারা সড়ক অবরোধ করে রাখেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ‘আমরা ২০১৭ সালে ভর্তি হয়েছি। প্রায় ৪ বছর শেষ হয়ে গেছে। ভর্তির পর থেকেই আমরা কর্তৃপক্ষকে বলেছি কলেজ ঠিক করেন। এছাড়া বিএমডিসির রেজিস্ট্রেশন আমাদের করে দিতে হবে। আমরা এমডির সঙ্গে অনেক বার বসতে চেয়েছি, কিন্তু তিনি আমাদের সঙ্গে বসবেন না বলে জানিয়ে দিয়েছেন।’
তারা আরও জানায়, এই মেডিকেল কলেজে ১৫ লাখ টাকা খরচ করে ভর্তি হয়েছে, কিন্তু এখানে কোনো রোগী নেই। পর্যাপ্ত শিক্ষাদানে ব্যর্থ এই কলেজ। সরকারের হস্তক্ষেপে মাইগ্রেশন চায় শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে বসে থাকবেন বলে ঘোষণা দনে তারা।
আন্দোলনরত শিক্ষার্থী মো. ইয়াহিয়া শুভ বলেন, ‘আমরা আজ মাইগ্রেশনের দাবিতে সড়কে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়কেই থাকব। আমরা মাইগ্রেশনের অথরিটির জন্য প্রতিষ্ঠানের এমডিকে চাই।’
নাইটিংগেল মেডিকেল কলেজের অধ্যক্ষ রুহুল কবির রুমি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে কর্তৃপক্ষেল সঙ্গে কথা বলছি। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে।’
প্রসঙ্গত, একই দাবিত গত ১৬ নভেম্বরও বেলা ১১টার দিকে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৯ মে, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
২৩ মার্চ, ২০২৫
-
১৪ অক্টোবর, ২০২৪
-
১৯ সেপ্টেম্বর, ২০২৪