স্বাস্থ্যের ৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৮ চিকিৎসককে বদলি ও পদায়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পারসোনেল-২ অধিশাখার) উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসেস নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থল বদলি/পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী সাত কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৮ম কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি (Stand release) মর্মে গণ্য হবেন। অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যাস্তকৃত বিভাগে/ কর্মস্থলে মুভ ইন হবেন।’
বদলি ও পদায়ন হওয়া চিকিৎসকরা হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি (অতিরিক্ত) ডা. সৃজন সাহা অনীক, স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি (অতিরিক্ত) সহকারী পরিচালক ডা. মুহাম্মদ জসিম উদ্দিন, অধিদপ্তরের ওএসডি ও প্ল্যানিং অফিসার, প্ল্যানিং মনিটরিং এন্ড রিসার্চ ডা. মো. আখতিারুজ্জামান, স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি (অতিরিক্ত) ডা. এ,এন,এম, মিজানুর রহমান, অধিদপ্তরের ওএসডি (অতিরিক্ত) ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (এমএন্ডই), অ্যাডুলোসেন্ট এন্ড স্কুল হেলথ প্রোগ্রাম, এমএনসিএন্ডএএইচ ডা. মোহা. শামসুল হক।
এ ছাড়া নাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. শফিকুল ইসলাম, চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত ডা. রুমা ভট্টাচার্য্য ও ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জায়েদ মাহবুব খানকে বদলি ও পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলে আদেশে বলা হয়েছে।
-
১৮ মে, ২০২৬
-
০৫ অক্টোবর, ২০২৫
-
১৫ সেপ্টেম্বর, ২০২৫
-
১৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
-
১০ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৮ জানুয়ারী, ২০২৫
-
২৬ জানুয়ারী, ২০২৫