২৫ অক্টোবর, ২০২২ ০১:০৩ পিএম

বিদ্যুৎ বিচ্ছিন্ন, মুঠোফোন ও টর্চের আলোয় সফল অস্ত্রোপচার

বিদ্যুৎ বিচ্ছিন্ন, মুঠোফোন ও টর্চের আলোয় সফল অস্ত্রোপচার
ডা. জাকিয়া সুলতানা বলেন, রোগীর অবস্থা এমন ছিল যে, অস্ত্রোপচারটা খুবই জরুরি ছিল।

মেডিভয়েস রিপোর্ট: প্রচণ্ড ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং হাসপাতালের জেনারেটর নষ্ট থাকায় মুঠোফোন ও টর্চের আলোতে ঝুঁকি নিয়ে একজন এক্টোপিক প্রেগন্যান্সি রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এক দল চিকিৎসক।

সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডের অপারেশন থিয়েটারে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন ডা. জাকিয়া সুলতানা, ডা. তানিয়া আফরোজ, ডা. হাবিবুর রহমান, ইন্টার্ন চিকিৎসক এবং নার্সরা।

জানা গেছে, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ দিন ধরে জেনারেটর সমস্যার কারণে বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে থাকতে হয় অনেক রোগীকে।

গত দুই দিন ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বিদ্যুৎ সমস্যা সৃষ্ট হয়। এ অবস্থায় সংকটাপন্ন গর্ভবতী নারীর অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা। অপারেশন থিয়েটারে অবলম্বন চিকিৎসকদের মুঠোফোনের লাইট ও একটি টর্চলাইট। পরে সফলভাবে অস্ত্রোপচার করা হয়। ফলে রোগীর জীবন বেঁচে যায়।

এ বিষয়ে আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনোকলজিস্ট ডা. জাকিয়া সুলতানা মেডিভয়েসকে বলেন, ‘রোগীর অবস্থা এমন ছিল যে, অস্ত্রোপচারটা খুবই জরুরি ছিল । প্রথমে তাকে স্থিতিশীল করা হয়। তারপর অপারেশন শুরু করা হয়। বিদ্যুৎ চলে গেলেও আমরা থেমে থাকিনি, মুঠোফোন ও টর্চের আলোতে ঝুঁকি নিয়ে খুব দ্রুত উদ্যোগ নিয়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করি।’  

তিনি আরও বলেন, ‘এটা একটি টিম ওয়ার্ক। এটা আমার একার পক্ষে সম্ভব না। সবাই নিজ নিজ দায়িত্বে কাজ সম্পন্ন করায়, খুব সহজে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক