২৪ অক্টোবর, ২০২২ ০৩:৫৪ পিএম

করোনা টিকা পেল ৫১ লাখ ২৩ হাজার শিশু 

করোনা টিকা পেল ৫১ লাখ ২৩ হাজার শিশু 
২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজের আওতায় এসেছে ৫১ লাখ ২৩ হাজার ৭৯১ জন শিশু।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের টিকার প্রথম ডোজের আওতায় এসেছে ৫১ লাখ ২৩ হাজার ৭৯১ জন শিশু। রোববার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৫ আগস্ট থেকে ৫-১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) করোনা প্রতিরোধে টিকা দেওয়ার কার্যক্রম চলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৬৫ জন। এ ছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৭৮৯ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৭৬ লাখ ২২ হাজার ৫১৮ জন।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত বছরের ২৭ জানুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ৫ বছর বয়সী শিশু সবাই এখন টিকা নিতে পারছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক