২২ অক্টোবর, ২০২২ ০৫:০৭ পিএম

ময়মনসিংহ মেডিকেলের অধ্যক্ষ হলেন অধ্যাপক আহসান হাবিব

ময়মনসিংহ মেডিকেলের অধ্যক্ষ হলেন অধ্যাপক আহসান হাবিব
অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব।

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব। তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।’

এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সদ্য সাবেক পরিচালক (চিকিৎসা শিক্ষা) আজ শনিবার (২২ অক্টোবর) রাতে মেডিভয়েসকে বলেন, ‘আজকেই যোগদান করলাম। এ লক্ষ্যে গতকাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি।’ 

অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘পরিচিত পদ। এর আগেও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি। উপাধ্যক্ষ-অধ্যক্ষ হিসেবে প্রায় সাত বছর ছিলাম। সুতরাং অনুভূতি স্বাভাবিক।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ময়মনসিংহ মেডিকেল
মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক