ডিএমসানের সভাপতি মুরাদ, সম্পাদক রানা
মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার চিকিৎসক, মেডিকেল-ডেন্টাল শিক্ষার্থীদের সংগঠন ডক্টর অ্যান্ড মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব নাঙ্গলকোট (ডিএমসান) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) আগামী এক বছরের জন্যে ডিএমসানের সাবেক সভাপতি ডা. মো. জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন রাজু এ কমিটির অনুমোদন দিয়েছেন।
নতুন কমিটিতে এম এ কে মুরাদ (ব্রাক্ষণবাড়িয়া মেডিকেল কলেজ) সভাপতি ও এম এস রানা (ইস্ট ওয়েষ্ট মেডিকেল কলেজ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তোফায়েল আহাম্মদ ভূইয়া (জাহিদ)। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিতু, রবিন,শুভ রায়হান ও আসিফ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে তানভীর, লিমা, তারেক ও উষা নির্বাচিত হয়েছেন।
এ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আল আমিন, আসাদুল্লাহ ফয়সাল ও ইস্রাফিল। দপ্তর সম্পাদক পদে জুবায়ের জাজবী, অর্থ সম্পাদক পদে মারুফ শাকিল, প্রচার সম্পাদক পদে নজির আহমেদ নোবেল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে ফাতেমা জান্নাত রিফা ও ছাত্রীবিষয়ক সম্পাদক পদে তানিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
-
০৫ এপ্রিল, ২০২৬
-
১৮ জানুয়ারী, ২০২৫
-
০৫ জানুয়ারী, ২০২৫
-
২৭ সেপ্টেম্বর, ২০২৪
-
০৭ সেপ্টেম্বর, ২০২৪
-
০৫ সেপ্টেম্বর, ২০২৪
-
২৫ অগাস্ট, ২০২৪