বিডিএসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল প্রফের রুটিন প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ডেন্টাল কলেজগুলোর ২০২২ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চূড়ান্ত বর্ষের সম্ভাব্য লিখিত পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। ঢাবির মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (৩০ সেপ্টোম্বর) ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে নোটিসটি শেয়ার করেন।
এতে বলা হয়েছে, ‘ঢাবি অধিভুক্ত ডেন্টাল কলেজগুলোর ২০২০-২০২১ সেশনের প্রথমবর্ষের লিখিত পরীক্ষা ফেব্রুয়ারি ২০২৩ সালে, ২০২১-২০২২ সেশনের প্রথমবর্ষের লিখিত পরীক্ষা নভেম্বর ২০২৩ সালে, দ্বিতীয় বর্ষের লিখিত ফেব্রুয়ারি ২০২৩ সালে, তৃতীয় বর্ষের লিখিত পরীক্ষা ফেব্রুয়ারি ২০২৩ সালে এবং চূড়ান্ত বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্ট ২০২৩ সালে।