এমবিবিএসে নতুন কারিকুলামে বৈষম্য ও হতাশা বাড়ার শঙ্কা
মেডিভয়েস রিপোর্ট: নতুন চালু হওয়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) শিক্ষা কারিকুলামে ক্যারিঅন বাতিল ও সিজিপিএ পদ্ধতি চালুর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে আন্দোলন করেন তাঁরা।
আন্দোলনে ঢাকা মেডিকেল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল, মুগদা মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল ও রেসরকারি উত্তরা আধুনিক মেডিকেল কলেজসহ বেশ কয়েকটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।
শিক্ষার্থীদের দাবি, নতুন পদ্ধতি বাস্তবায়ন হওয়া শুরু হলে চিকিৎসক-মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য ও হতাশা বেড়ে যাবে। এ সময় সিজিপিএ পদ্ধতি বাতিল ও ক্যারিঅন চালু রাখার যৌক্তিকতা তুলে ধরেন শিক্ষার্থীরা।
তারা বলেন, জিপিএ পদ্ধতি চালু হলে শ্রেণি বৈষম্য বেড়ে যাবে। অনেকেই পরীক্ষায় হয় তো ‘বি’ বা ‘সি’ গ্রেড পাবে। ভবিষ্যতে এর প্রভাব পড়বে ক্যারিয়ারে।
মেডিকেল শিক্ষার্থী বলেন, বিশ্বের সাথে তাল মেলার যুক্তি দেখিয়ে এ নতুন কারিকুলাম করেছে বিএমডিসি। কিন্তু বৈশ্বিক সিস্টেম হলো সেমিস্টার পদ্ধতি, এখানে আমাদের দেশে হলো প্রফ সিস্টেম। বিশ্বের সাথে তাল মেলাতে হলে পুরোটা চালু করা হোক, কিন্তু তা করা হবে না। নতুন চালু হওয়া কারিকুলামে আমাদের ভোগান্তি বাড়বে।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘আমরা সবাই জানি, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত স্যার এমবিবিএস পাস করেছেন ১১ বছরে। সেই প্রাণ গোপাল স্যারকে যদি সিজিএ চাপিয়ে দেওয়া হতো, তাহলে আমরা তাকে পেতাম না। কারণ অনেকেই বলতো আপনি বি, সি পেয়ে পাস করেছেন। জিপিএ চালু করে আমরা অসংখ্য মেধাবী শিক্ষার্থীকে হারাতে চাই না। পাস আর ফেইল পদ্ধতিই বাংলাদেশের প্রেক্ষাপটে সুন্দর।’
জানতে চাইলে বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. লিয়াকত হোসেন মেডিভয়েসকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে। তাদের কিছু শঙ্কা ও সংশয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তাদের সেই দাবিগুলো যদি যৌক্তিক হয়, অবশ্যই সেটা পরবর্তী কাউন্সিল বৈঠকে বিবেচনা করা হবে।
-
০৫ মার্চ, ২০২৬
-
০৬ জানুয়ারী, ২০২৬
-
১৮ নভেম্বর, ২০২৫
-
৩০ অক্টোবর, ২০২৫
-
১৯ অগাস্ট, ২০২৫
কার্যক্রম বন্ধের দাবি
বিএমডিসির অনুমোদন ছাড়া রোগী দেখছেন ভারতীয় বন্ধ্যত্ব বিশেষজ্ঞরা: এফএসএসবি