না ফেরার দেশে ডেন্টাল সার্জন শহিদুল্লাহ খান
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের সার্জন ডা. শহিদুল্লাহ খান সুমন আর নেই। সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় হঠাৎ না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডা. শহিদুল্লাহ প্রাইভেট চেম্বার করতে বাসা থেকে ঝিগাতলার উদ্দেশ্যে রওনা হন। তিনি রাস্তায় হঠাৎ পড়ে যান। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন এ চিকিৎসক।
ডা. শহিদুল্লাহ পাইওনিয়ার ডেন্টাল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ছিলেন, সৎ, নিষ্ঠাবান ও মেধাবী। হঠাৎ করে তাঁর চলে যাওয়া অনেক দুঃখের বলে জানান ডেন্টাল অধ্যক্ষ ডা. বুলবুল।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬