৩০ অগাস্ট, ২০২২ ০৭:০৫ পিএম

ঢাকার আরও ৭ হাসপাতাল বন্ধ করে দিলো স্বাস্থ্য অধিদপ্তর

ঢাকার আরও ৭ হাসপাতাল বন্ধ করে দিলো স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকায় দুই দিনে ১৫টি অনিবন্ধিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করা হলো।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার চলমান অভিযানে আর সাতটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দুই দিনে ১৫টি অনিবন্ধিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করা হলো।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) ঢাকায় এ অভিযান পরিচালিত হয়। স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার সহকারী পরিচালক ডা. মো. বিল্লাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো হলো- রায়ের বাজারের বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল, কামরাঙ্গিরচরের আলো ডায়াগনস্টিক সেন্টার, নূর ডায়াগনস্টিক সেন্টার, ইনান ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, খিলগাওয়ের সিমান্তিক ক্লিনিক ও মুক্তি নার্সিং হোম।

ডা. মো. বিল্লাল হোসেন জানান, অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক চলতে দেওয়া হবেনা। আমাদের অভিযান অব্যাহত থাকবে। সারাদেশেই আমাদের অভিযান চলছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক