৩০ অগাস্ট, ২০২২ ০৬:৩৬ পিএম

বিএসএমএমইউ‘র এফসিপিএস ২য় পর্বে ২৬ চিকিৎসকের যোগদান গৃহীত

বিএসএমএমইউ‘র এফসিপিএস ২য় পর্বে ২৬ চিকিৎসকের যোগদান গৃহীত
আজ মঙ্গলবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মার্চ ২০২২ শিক্ষাবর্ষে এফসিপিএস ২য় পর্বে ২৬ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউতে জুলাই ২০২২ ইং শিক্ষাবর্ষে মেডিসিন, পেডিয়াট্রিক্স ও ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগে এফসিপিএস ২য় পর্বে ভর্তির নিমিত্ত বিভাগীয় মনোনয়নের প্রেক্ষিতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিম্নবর্ণিত সরকারি, বেসরকারি ও সামরিক শিক্ষার্থীবৃন্দের নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক কোর্সে যোগদান গৃহীত হয়েছে।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিএসএমএমইউর সকল অনুষদের ডিন, সকল বিভাগের চেয়ারম্যান,অতিরিক্ত রেজিস্ট্রারদ্বয়, সহকারী পরিচালক (শিক্ষা), ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব ও  ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : যোগদান গৃহীত
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক