২৮ অগাস্ট, ২০২২ ১১:০৮ এএম

শিক্ষার্থীদের অবরোধ: মাইগ্রেশনের দাবি মেনে নিলো কেয়ার মেডিকেল কর্তৃপক্ষ

শিক্ষার্থীদের অবরোধ: মাইগ্রেশনের দাবি মেনে নিলো কেয়ার মেডিকেল কর্তৃপক্ষ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে মাইগ্রেশনের ‘দাবি মেনে’ নিয়েছে রাজধানীর মোহাম্মদপুরে অনুমোদনহীন কেয়ার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। দাবি মেনে নিয়ে শনিবার (২৮ আগস্ট) ভোর চারটার দিকে মাইগ্রেশনের কাগজে সই করেন কলেজের চেয়ারম্যান ডা. পারভীন ফাতেমা।

তিনি বলেন, ‘যারা মাইগ্রেশন চাচ্ছে, আমার কোনো আপত্তি নেই। আমি কাগজ সই দিয়ে দিচ্ছি। আমরা আশা করছি, আগামী ২/৩ মাসের মধ্যে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।’

এর আগে শনিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের হাতে অনেক ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। তার একটিতে লেখা ছিল, ‘অনুমোদনহীন কলেজ কীভাবে চলে?’

পরে রাতে মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. পারভীন ফাতেমার কক্ষের সামনে অবস্থান নেন তারা। মাইগ্রেশনের দাবিতে তাঁকে সারারাত অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একই দাবিতে রাতজুড়ে নানা স্লোগান দিতে থাকেন তারা।

তাদের অভিযোগ, বিএমডিসির শর্ত অনুযায়ী, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দেওয়ার মতো মেডিকেল কলেজ হাসপাতালে নেই পর্যাপ্ত যন্ত্রপাতি, রোগী ও চিকিৎসক। কলেজটিতে ব্যাপক শিক্ষক সংকট, কলেজ থেকে হাসপাতালের দূরত্ব অনেক। কলেজ হাসপাতালটিতে ২৫০ শয্যা থাকার কথা থাকলেও আছে মাত্র ১৭৯ শয্যা, সংকট রয়েছে আরও ৬১টি শয্যার। এসব কারণে কেয়ার তৃতীয় ব্যাচ থেকে বিএমডিসি কলেজটির অনুমোদন বাতিল করে দিয়েছে। এর পর থেকেই মাইগ্রেশনের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক