০৭ অগাস্ট, ২০২২ ০৮:১৯ পিএম

৩৩ নার্সকে নরসিংদী জেলা হাসপাতালে সংযুক্তিতে পদায়ন

৩৩ নার্সকে নরসিংদী জেলা হাসপাতালে সংযুক্তিতে পদায়ন
আদেশে বলা হয়েছে, নার্সগণ আগামী ১১ আগস্টের মধ্যে সংযুক্তিতে পদায়নকৃত কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করবেন।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের ৩৩ নার্সকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করেছে নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তর।

আজ রোববার (৭ আগস্ট) নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘নিম্নবর্ণিত সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স/সহকারী নার্সগণকে বর্তমান কর্মস্থল হতে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত হাসপাতাল/স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সংযুক্তি প্রদান করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘সংযুক্তিতে পদায়নকৃত সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স/সহকারী নার্সগণ আগামী ১১ আগস্টের মধ্যে সংযুক্তিতে পদায়নকৃত কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করবেন। অন্যথায় আগামী ১১ আগস্ট অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবে।’

►আদেশটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদায়ন
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক