০৬ অগাস্ট, ২০২২ ১০:২৪ এএম

সবুজবাগে ছাদ থেকে পড়ে ঢামেকের সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু

সবুজবাগে ছাদ থেকে পড়ে ঢামেকের সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু
অপুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সবুজবাগ থানাকে জানানো হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আতাউল করিম অপু (৫০) ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। আজ শনিবার (৬ আগস্ট) ভোরে রাজধানীর সবুজবাগে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে যান। পরে তাকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, অপুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সবুজবাগ থানাকে জানানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার ২৯৬নং বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। ফজরের নামাজ পড়ে সকালে ছাদে যায় ফুলের গাছ দেখতে। গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় অসাবধানতাবশত চার তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, অপুর স্ত্রী সরকারি কর্মচারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত। তাদের একটি সন্তান রয়েছে। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা এলাকায়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিনিয়র স্টাফ নার্স
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক