০২ অগাস্ট, ২০২২ ০৭:৫৮ পিএম

শাহ মখদুম মেডিকেল রামেবি অধিভুক্ত নয়, ভর্তি না হতে সতর্কতা

শাহ মখদুম মেডিকেল রামেবি অধিভুক্ত নয়, ভর্তি না হতে সতর্কতা
রামেবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কেউ যদি উক্ত প্রতিষ্ঠানে ভর্তি হয়, তবে পরবর্তীতে কোনো প্রকার জটিলতা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোক্রমেই এর দায়ভার বহন করবে না।’

মেডিভয়েস রিপোর্ট: শাহ মখদুম মেডিকেল কলেজ নিজেদের অধিভুক্ত নয় উল্লেখ করে প্রতিষ্ঠানটিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি না হতে সতর্ক করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি)। গত ৩০ জুলাই এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা. আনোয়ারুল কাদের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থী এবং অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজশাহীস্থ শাহ মখদুম মেডিকেল কলেজ ২০১৮-১৯ শিক্ষাবর্ষ হতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোনো প্রতিষ্ঠান নয়। তবুও প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ২৪/০৭/২০২২ তারিখে রামেবি’র অধিভুক্ত প্রতিষ্ঠান দাবি করে ২০২১-২২ শিক্ষাবর্ষে (এমবিবিএস ১ম বর্ষ) ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞাপন প্রচার করেছে। বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কেউ যদি উক্ত প্রতিষ্ঠানে ভর্তি হয়, তবে পরবর্তীতে কোনো প্রকার জটিলতা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোক্রমেই এর দায়ভার বহন করবে না।’

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ বিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। 

►রামেবি’র বিজ্ঞপ্তিতে দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত