২৭ জুলাই, ২০২২ ০৪:১৮ পিএম

৩১ চিকিৎসককে ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি

৩১ চিকিৎসককে ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি
যোগদান সাপেক্ষে এ পদোন্নতি কার্যকর হবে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৩১ চিকিৎসককে ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৬ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পার-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়ছে, ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ-৭; অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২১.০৯.২০১৬ তারিখের ২৩২ সংখ্যক পরিপত্রের অনুচ্ছেদ-(গ) (২) এবং অর্থ বিভাগের ০৫.১১.২০২০ তারিখের ০৭.০০.০০০০.১৬১.২১.০০২.১৩-১৫২ সংখ্যক স্মারকের প্রেক্ষিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিম্নবর্ণিত কর্মকর্তাগণের অনুকূলে উচ্চতর গ্রেড (৬ষ্ঠ গ্রেড) মঞ্জুর করা হলো।’

এতে আরও বলা হয়, ‘অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত ২১.০৯.২০১৬ তারিখের ২৩২ পরিপত্রের অনুচ্ছেদ-(গ)(৪) অনুযায়ী বকেয়া আর্থিক সুবিধা ১৫.১২.২০১৫ তারিখের পূর্বে প্রদান করা যাবে না।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), পরিচালক (এমআইএস), স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের- ২ শাখার উপসচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদোন্নতি
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত