২৬ জুলাই, ২০২২ ০৮:০৪ পিএম

সেবা তত্ত্বাবধায়কসহ ৯ম গ্রেডে পদোন্নতি পেলেন ২০৭ নার্স

সেবা তত্ত্বাবধায়কসহ ৯ম গ্রেডে পদোন্নতি পেলেন ২০৭ নার্স
এই প্রজ্ঞাপন জারির পূর্বে উপরিউক্ত কোনো নার্সিং কর্মকর্তা অবসরোত্তর ছুটিতে গমন/মৃত্যুবরণ করে থাকলে তাঁর/তাঁদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সেবা তত্ত্বাবধায়কসহ বিভিন্ন পদে ৯ম গ্রেডে ২০৭ নার্সকে পদোন্নতি প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (২৫ জুলাই) মন্ত্রণালয়ের সেবা বিভাগের (নার্সিং সেবা-১ শাখা) উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গত ২৩ জুনের ৮০.০০.০০০০.১০৭.১২.০২৪.২১-৪৫১ সংখ্যক স্মারকের সুপারিশের পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত নার্সিং কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ২২,০০০-৫৩০৬০/-বেতনক্রমে (৯ম গ্রেডে) সেবা তত্ত্বাবধায়ক/সহকারী পরিচালক/ প্রভাষক/জেলা পাবলিক হেলথ নার্স/ ডেপুটি নার্সিং সুপারিন্টেডেন্ট পদে পদোন্নতি প্রদান করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘এই প্রজ্ঞাপন জারির পূর্বে উপরিউক্ত কোনো নার্সিং কর্মকর্তা অবসরোত্তর ছুটিতে গমন/মৃত্যুবরণ করে থাকলে তাঁর/তাঁদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। পদোন্নতিপ্রাপ্ত নার্সিং কর্মকর্তাগণ তাঁদের স্ব-স্ব কর্মস্থলে যোগদান করবেন এবং পদায়নের আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ব পদের দায়িত্ব পালন করবেন।’

‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা হয় প্রজ্ঞাপনে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদোন্নতি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক