২৩ জুলাই, ২০২২ ০৩:৫০ পিএম

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে বিএসএমএমইউ ভিসির শোক

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে বিএসএমএমইউ ভিসির শোক
সংসদীয় ধারার রাজনীতিতে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আজ শনিবার (২৩ জুলাই) শোক প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি দেন তিনি।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ফজলে রাব্বী মিয়া ছিলেন গণমানুষের নেতা, নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ এবং একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। তাঁর মতো পরিশীলিত রাজনীতিবিদের মৃত্যু এ দেশের রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি করলো।

তিনি বলেন , সংসদীয় ধারার রাজনীতিতে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। সংসদ পরিচালনায় তাঁর দক্ষতা, অভিজ্ঞতা এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে তার অনবদ্য অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় মরহুম ফজলে রাব্বী মিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শোক
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক