বেগম জেবুন্নেছার মৃত্যুতে এনডিএফ’র শোক প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এর মমতাময়ী মা বেগম জেবুন্নেছার (৮৩) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।
বুধবার (৬ মে) এক শোকবার্তায় এনডিএফের অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর সভাপতি অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।
বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম জেবুন্নেছা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
একই দিন বাদ আছর ময়মনসিংহের ঈদগাহ মাঠে জানাজা শেষে গুলকিবাড়ি কবরস্থানে মরহুমার স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে দাফন করা হয়।
বেগম জেবুন্নেছা পেশায় শিক্ষক ছিলেন। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
জেএইচ/