০৩ জুলাই, ২০২২ ০৮:৩৭ পিএম

একদিনে বন্যায় ৭ জনের মৃত্যু, মোট ১০২

একদিনে বন্যায় ৭ জনের মৃত্যু, মোট ১০২
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬৬২ জন।

মেডিভয়েস রিপোর্ট: বন্যার কারণে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০২ জন হয়েছে। তবে বন্যাজনিত কারণে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৮৮ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৫২৩ জন। 

আজ রোববার (৩ জুলাই) বিকেলে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশে রোববার পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬৬২ জনে দাঁড়িয়েছে। বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ৪৮৬ জন। আর মৃত্যু হয়েছে এক জনের। আরটিআইয়ে ( চোখের রোগ) আক্রান্ত হয়েছেন ৪৭৯ জন। তবে এতে কারও মৃত্যু হয়নি।

বন্যার প্রকোপের এই সময়ে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। সাপে কেটেছে ১৪ জনকে। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আর পানিতে ডুবে ৭৫ জনের মৃত্যু হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, গত ১৭ মে থেকে ৩ জুলাই পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ ও সিলেট বিভাগে ৫৬ জন ও ঢাকা বিভাগে এক জনসহ মোট ১০২ জনের মৃত্যু হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বন্যা কবলিত
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক