০৩ জুলাই, ২০২২ ০৩:৫৪ পিএম

বিএসএমএমইউ’র ডিপ্লোমা কোর্সে ৩৭ চিকিৎসকের যোগদান গৃহীত

বিএসএমএমইউ’র ডিপ্লোমা কোর্সে ৩৭ চিকিৎসকের যোগদান গৃহীত
‘অধ্যয়নকালীন সময়ে প্রাইভেট প্র্যাকটিস বা চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বিএমডিসির নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের পূর্বে নাম ফলক বা ভিজিটিং কার্ড বা প্যাডে অধ্যয়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না।’

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জুলাই ২০২২ শিক্ষাবর্ষে ডিপ্লোমা কোর্সের ৩৭ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে।

আজ রোববার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘জুলাই ২০২২ শিক্ষাবর্ষে সার্জারি অনুষদ ডিপ্লোমা কোর্সে নিম্নবর্ণিত বেসরকারি শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক যোগদান গৃহীত হয়েছে।’

‘অধ্যয়নকালীন সময়ে প্রাইভেট প্র্যাকটিস বা চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বিএমডিসির নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের পূর্বে নাম ফলক বা ভিজিটিং কার্ড বা প্যাডে অধ্যয়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না,’ বলা হয় বিজ্ঞপ্তিতে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন, সকল বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক