০২ জুলাই, ২০২২ ০৬:০৫ পিএম

‘স্বাস্থ্যসেবা এগিয়ে গেলেও প্রান্তিক পর্যায়ে এখনও ঘাটতি’

‘স্বাস্থ্যসেবা এগিয়ে গেলেও প্রান্তিক পর্যায়ে এখনও ঘাটতি’
অধ্যাপক রুহুল হক বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের মডেল কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা, জেলা ও বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। এমন সুন্দর সিস্টেম কোথাও নেই। কিন্তু ব্যবস্থাপনায় নানা জটিলতা থাকায় আমরা কিছুটা পিছিয়ে আছি।’

মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়ে গেলেও প্রান্তিক পর্যায়ে এখনও যথেষ্ট ঘাটতি রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শুক্রবার (১ জুলাই) রাতে রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং ফেডারেশনের কনভেনশন হলে ‘হেলথ বন্ধু’ স্বাস্থ্য সেবার ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তাঁরা।

অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক বলেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকারের ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার সহযোগিতা নেওয়া যেতে পারে। প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভালো, তবে সেগুলো প্রাইভেটের চেয়ে ব্যবস্থাপনায় কিছুটা পিছিয়ে।

তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে স্বাস্থ্য ব্যবস্থাও সেরকম হতে হবে। তবে, হঠাৎ অসুস্থ হলে রোগীকে দ্রুত সময়ে সরকারি কোথায় নেওয়া যেতে পারে, সেটি যেন এই মাধ্যমে সুবিধা পাওয়া যায়।’

অধ্যাপক রুহুল হক বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের মডেল কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা, জেলা ও বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। এমন সুন্দর সিস্টেম কোথাও নেই। কিন্তু ব্যবস্থাপনায় নানা জটিলতা থাকায় আমরা কিছুটা পিছিয়ে আছি।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, টেলিমেডিসিন সেবার মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্য সেবায় আমরা নিজেদের সক্ষমতা প্রমাণ করেছি। করোনার সময়ে টেলিমেডিসিন সেবা যে কতটা গুরুত্বপূর্ণ তা হারে হারে টের পেয়েছি আমরা।

স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মানুষের প্রত্যাশা এখনো পুরোপুরি পূরণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, এখনও মানুষের অসন্তুষ্টি রয়েছে। স্বাস্থ্যসেবায় বিড়ম্বনা সেটি শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বহু দেশে আছে। স্বাস্থ্যসেবা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পৌঁছাচ্ছে না। তাই ডিজিটাল এই সিস্টেমে যদি তাদের মাঝে সেবা পৌঁছানো যায়, তাহলেই সার্থক।

এবিএম আবদুল্লাহ বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে চিকিৎসক, নার্স, সেবা পাওয়া নিয়ে অনেক অভিযোগ থাকলেও উন্নতি যে হয়নি তা কিন্তু না। এগিয়েছে বলেই গড় আয়ু বেড়েছে, মা-শিশু মৃত্যুর হার কমেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যসেবা
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক