০২ জুলাই, ২০২২ ০৬:৪১ পিএম

২৪ ঘণ্টায় আরও ৪৯ ডেঙ্গু রোগী হাসপাতালে

২৪ ঘণ্টায় আরও ৪৯ ডেঙ্গু রোগী হাসপাতালে
বর্তমানে ১৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে যা ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ১ হাজার ১৬০ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৯ জনের মধ্যে ৪৭ জন ঢাকার এবং ২ জন ঢাকার বাইরের।

আজ শনিবার (২ জুলাই) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে ১৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ৬ জন ঢাকার বাইরে এবং ১৪৫ জন ঢাকাতে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট ১ হাজার ৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং একজন মারা গেছেন।

গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু আক্রান্ত
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক