৩০ জুন, ২০২২ ০৭:৫৭ পিএম
সংক্রমণ বাড়ায় অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত বুয়েটের
‘সম্প্রতি কোভিড-১৯ এর সংক্রমণ আশংকাজন হারে বৃদ্ধি পাওয়ায় আগামী ২ জুলাই ২০২২ তারিখ থেকে স্নাতকোত্তর পর্যায়ের অনুষ্ঠিতব্য সকল ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।’ ছবি: প্রতীকী
মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার স্নাতকোত্তর পর্যায়ের সকল ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
বুধবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘সম্প্রতি কোভিড-১৯ এর সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় আগামী ২ জুলাই ২০২২ তারিখ থেকে স্নাতকোত্তর পর্যায়ের অনুষ্ঠিতব্য সকল ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।’
এদিকে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ১৪৯ জনে। এ সময়ে ২ হাজার ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫ জনে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বুয়েট
-
১৫ মার্চ, ২০২৫
-
২০ ডিসেম্বর, ২০২৪
-
০৮ নভেম্বর, ২০২৪
-
০৯ ডিসেম্বর, ২০২২
-
২৮ অক্টোবর, ২০২২
-
৩০ জুন, ২০২২
-
১১ অক্টোবর, ২০২১
-
২৯ জুলাই, ২০২১
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
এই বিভাগের সর্বাধিক পঠিত