২৮ জুন, ২০২২ ০৬:১৭ পিএম

বিডিএফ’র চেয়ারম্যান ডা. পাভেল, মহাসচিব অধ্যাপক তাজিন

বিডিএফ’র চেয়ারম্যান ডা. পাভেল, মহাসচিব অধ্যাপক তাজিন
ডা. শাহেদ রফি পাভেল, অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশনের (বিডিএফ) ২০২২-২৩ সেশনের নতুন কমিটির ঘোষণা করা হয়েছে। এতে চেয়ারম্যান ও মহাসচিব পদে মনোনীত হয়েছেন যথাক্রমে ডা. শাহেদ রফি পাভেল ও অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ।

আজ মঙ্গলবার (২৮ জুন) বিডিএফ’র গভর্নিং বডির সদস্য ডা. নিরুপম দাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বিডিএফ’র নতুন কমিটিতে ২০ জন চিকিৎসককে ভাইস চেয়ারম্যান পদে অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া যুগ্ম মহাসচিব পদে তিনজন ও সাংগঠনিক সম্পাদক পদে অনুমোদন দেওয়া হয়েছে তিনজনকে।

বিডিএফ’র ভাইস চেয়ারম্যান হলেন যারা, ডা. ফারহান মতিন, ডা. ফজলে এলাহী খান, ডা. জয়নাল আবেদীন টিটু, ডা. হাবিব রহমান, ডা. আশফাকুর রহমান মামুন, ডা. সফিউর রহমান, ডা. রাশেদ আহমেদ শিপার, ডা. সায়েমুল হুদা, ডা. এ এস লুৎফুল কবির, ডা. ফারহানা ফারুক তন্দ্রা, ডা. মিথিলা ফেরদৌস, ডা. মেরিনা আরজুমান্দ, ডা. ইলোরা ইসহাক, ডা. আলি আবরার, ডা. আবু কায়েস, ডা. রাজীব আহমেদ চৌধুরী, ডা. নীলাদ্রি হোর পার্থ, ডা. আসিফ আদনান, ডা. আবু নাসের মো. কিবরিয়া ও ডা. নীহার রঞ্জন দাস।

যুগ্ম মহাসচিব পদে ডা. কাজী মো. সালেহীন তৌহিদ, ডা. আব্দুল আলিম জুয়েল ও ডা. শাকিল সারোয়ারকে অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া ডা. সাইমা আলমগীর, ডা. মুনীবুর রহমান জুয়েল ও ডা. মিলি দেকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিডিএফ
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক