০৭ মার্চ, ২০২৪ ১২:৩৯ পিএম

ফিলিস্তিনি মেডিকেল শিক্ষার্থীকে বিডিএফ’র অর্থ সহায়তা

ফিলিস্তিনি মেডিকেল শিক্ষার্থীকে বিডিএফ’র অর্থ সহায়তা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত এক ফিলিস্তিনি শিক্ষার্থীকে দুই লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশন (বিডিএফ)।

সংগঠনটির আহ্বায়ক ডা. মো. শাহেদ রফি পাভেল আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৮-১৯ সেশনের ওই শিক্ষার্থী ফরিদপুর মেডিকেল কলেজে অধ্যয়নতর। তিনি এফ-২৮ ব্যাচের শিক্ষার্থী।

অর্থ সহায়তা নিয়মিত কার্যক্রমের অংশ উল্লেখ করে বিডিএফ আহ্বায়ক বলেন, ‘সারাদেশের সরকারি মেডিকেলে অধ্যয়নরতদের ৬০ জন শিক্ষার্থীকে প্রতি মাসের ৫ হাজার করে টাকা করে দেওয়া হচ্ছে। বিডিএফ সদস্যদের অর্থায়নেই গঠিত হয়েছে এই তহবিল। প্রথম বর্ষ থেকে শেষ পর্যন্ত একজন শিক্ষার্থী এই সুবিধা পায়। তাদেরকে সহযোগিতা প্রদান করা হয়, যাদের পরিবার এই খরচ বহন করতে সক্ষম না।’

সংগঠনের অধিকাংশ সদস্য বিডিএফের মাধ্যমে শিক্ষার্থীদের এই টাকা প্রদান করেন জানিয়ে তিনি বলেন, কেউ কেউ আবার সরাসরি শিক্ষার্থীর হাতেও দেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক