০৫ এপ্রিল, ২০২৩ ০৩:৫৭ পিএম

বিডিএস ফাইনাল প্রফের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন রামেবি ভিসির

বিডিএস ফাইনাল প্রফের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন রামেবি ভিসির
রাজশাহীর উদয়ন ডেন্টাল কলেজ এবং রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর নভেম্বর-২০২২ সালের বিডিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।

আজ বুধবার (৫ এপ্রিল) রাজশাহীর উদয়ন ডেন্টাল কলেজ এবং রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এসময় ভিসি নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ সরেজমিন পর্যবেক্ষণ করেন ও নকল মুক্ত পরীক্ষা পরিচালনায় দায়িত্বরত শিক্ষকদের ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।

রামেবির অধীনে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় এবছর রাজশাহী ও রংপুর বিভাগে ১৯৭ জন শিক্ষার্থী সাতটি পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করছে। এ সময় রামেবির রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আনোয়ারুল কাদের, রামেবির মেডিসিন ও ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. নওশাদ আলী, উপ-রেজিস্ট্রার ডা. মো. আমিন আহমেদ খান ও ভিসির একান্ত সচিব মো. ইসমাঈল হোসেন উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রামেবি
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক