২৭ জুন, ২০২২ ০৭:৪২ পিএম

‘বিএসএমএমইউতে হবে শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক ইনস্টিটিউট’

‘বিএসএমএমইউতে হবে শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক ইনস্টিটিউট’
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কার্ডিওলজি, ডার্মাটলজিসহ বিভিন্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে।’

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বঙ্গবন্ধু চেয়ার এবং শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ সোমবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত এপিএ ও আইকিউএসিসহ বিভিন্ন কমিটির যৌথ সভায় এ কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে কার্ডিওলজি ও ডার্মাটলজিসহ বিভিন্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। বিভিন্ন বিষয়ে বিশেষ করে বিভিন্ন সাব-স্পেশালিটিতে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির লক্ষ্যে ১ বছর মেয়াদি ফেলোশিপ কোর্স চালু করা হবে।

বিশ্ববিদ্যালয়ের গুণগত মানোন্নয়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে সম্পাদিত ও পরিচালিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বিরাট ভূমিকা রাখছে বলে জানান ডা. শারফুদ্দিন আহমেদ। এপিএ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটিসমূহ যথাযথভাবে দায়িত্বপালন করলে বিশ্ববিদ্যালয়গুলোই সকল দিক থেকে লাভবান হবে বলেও জানান তিনি।

বিএসএমএমইউ ভিসি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এপিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমান প্রশাসন শিক্ষা, চিকিৎসাসেবা, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম জোরদার করেছে জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে পিএইচডি ডিগ্রি। দেওয়া হয়েছে ২০০ শিক্ষক চিকিৎসকের পদোন্নতি। এ ছাড়াও ৭০০ নার্স নিয়োগ, ৯০০ কর্মচারির চাকরি নিয়মিতকরণ ও চালু করা হয়েছে এলামনাই এসোসিয়েশন। বিশ্ববিদ্যালয়ের জার্নাল প্রকাশিত হচ্ছে নিয়মিতভাবে। জোরদার করা হয়েছে অটিজম সংক্রান্ত কার্যক্রম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক ও রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জেসমিন বানু। সঞ্চালনা করেন রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার। 

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক