১৮ জুন, ২০২২ ০৭:২২ পিএম

বন্যাদুর্গতদের সেবায় ১৪০ মেডিকেল টিম

বন্যাদুর্গতদের সেবায় ১৪০ মেডিকেল টিম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘টিমের মধ্যে ডাক্তার, নার্স, সিভিল সার্জন, এসপি, ডিসি ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আছেন।’

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে বন্যাদুর্গতদের সেবায় ১৪০টি মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার (১৮ জুন) বিকেলে সরকারি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের হল রুমে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, সারাদেশে বন্যাদুর্গতদের সেবায় ১৪০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা উপজেলা ও ইউনিয়নে গিয়ে কাজ করছে। ঢাকায় একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সে কমিটির মধ্যে ডাক্তার, নার্স, সিভিল সার্জন, এসপি, ডিসি ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিটির সবাই মিলেই কাজ করছে। স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবেলেটসহ অন্য চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব নিয়ে যাচ্ছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকা ও স্পিডবোটের মাধ্যমে তারা মানুষকে সেবা দিচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক