দেশে করোনা বাড়ছে, বুস্টার ডোজ নিন: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: সবাইকে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমাদের দেশসহ পার্শ্ববর্তী দেশেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। তাই এসব বিষয় নজর রেখে সবাই বুস্টার ডোজ নেন।
আজ বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ১টায় সচিবালয়ে ওষুধ শিল্প সমিতির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন স্বাস্থমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘যারা এখনো বুস্টার ডোজ নেননি, তারা অবশ্যই বুস্টার ডোজ নেবেন। এই ডোজ নিলে আপনারা সুরক্ষিত থাকবেন। টিকা গ্রহণকারীদের মৃত্যুর ঝুঁকি নেই বললেই চলে।’
তিনি বলেন, ‘আমাদের ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপনসহ অনেকে এতে অংশ নিয়েছেন। এখানে সবাই একমত হয়েছি যে, আগামীতে ওষুধের সরবরাহ যেন ঠিক থাকে, দামটাও যাতে ঠিক থাকে সে বিষয়ে তারা নজর রাখবেন। পাশাপাশি ওষুধ শিল্পও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও লক্ষ্য রাখতে হবে।’
বৈঠকে আমরা সকলেই একমত হয়েছি যে, ‘ওষুধের উৎপাদন বজায় রাখবো যেভাবে করোনার সময় সকল ওষুধ কোম্পানি উৎপাদন বজায় রেখেছিল, অনেক ধরনের কাজ তারা দেশবাসীর জন্য করেছেন সেটা বজায় রাখবেন।’
তিনি আরও বলেন, ‘ওষুধ প্রশাসনের প্রতিটি কাজে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা করা হবে। যে কোনো সমস্যা যখনই হোক সমাধান করে নেবে। ওষুধের দামটাও যেন সহনীয় পর্যায়ে থাকে। সকলেই যাতে ওষুধ কিনতে পারে, নাগালে যেন থাকে এটিই আমাদের মূল বিষয়।’
প্রসঙ্গত, ২০১৯ সালের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ১৩১ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯৭ জন ও নারী ১০ হাজার ৫৩৪ জন।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে এখন পর্যন্ত বুস্টার ডোজের টিকা পেয়েছেন দুই কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৫৪৯ জন। এ ছাড়াও বুধবার সারাদেশে বুস্টার ডোজ পেয়েছেন এক লাখ ৮৪ হাজার ৫৩৬ জন। এর মধ্যে পুরুষ ৯১ হাজার ১৪৬ এবং মহিলা ৯৩ হাজার ৩৯০ জন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪