১৫ জুন, ২০২২ ১২:৪০ পিএম

করোনা নিয়ন্ত্রণে থাকায় এ খাতে বরাদ্দ কমেছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনা নিয়ন্ত্রণে থাকায় এ খাতে বরাদ্দ কমেছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে সরকার ভালো করেছে বলেই বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ।

মেডিভয়েস রিপোর্ট: করোনা নিয়ন্ত্রণে থাকায় এই খাতে বরাদ্দ কমানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরে বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরাম আয়োজিত কেমন হলো স্বাস্থ্য বাজেট ২০২২-২৩ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিগত বছরের তুলনায় এ বছর স্বাস্থ্যখাতে বরাদ্দ বেড়েছে ১৫ শতাংশ। যা গত বছরের তুলনায় কম বেড়েছে। করোনা নিয়ন্ত্রণে থাকায় এ খাতে বরাদ্দ কমানো হয়েছে।’

স্বাস্থ্য গবেষণায় বাজেট বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে এ খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, দেশে ভ্যাকসিন উৎপাদনের বিষয়েও বাজেটে বলা হয়েছে। 

মন্ত্রী আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সতর্কভাবে জীবন যাপন করতে হবে। মাস্ক পরার পাশাপাশি টিকা নিতে হবে। করোনা নিয়ন্ত্রণে সরকার ভালো করেছে বলেই বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। যেখানে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান রয়েছে ২৩তম স্থানে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজসহ প্রমুখ।

প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য সরকার বরাদ্দ দিয়েছে ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা। চলতি অর্থবছরে (২০২১-২০২২) এ খাতে বরাদ্দ ৩২ হাজার ৭৩১ কোটি টাকা। সে তুলনায় এ খাতে বরাদ্দ বেড়েছে চার হাজার ১৩২ কোটি টাকা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক