০৭ জুন, ২০২২ ০৬:৫৯ পিএম

চাকরিতে স্থায়ী হলেন দেশের ১০৯ সিনিয়র স্টাফ নার্স

চাকরিতে স্থায়ী হলেন দেশের ১০৯ সিনিয়র স্টাফ নার্স
অফিস আদেশে বলা হয়েছে, চাকরিকাল সন্তোষজনক হওয়ায় চাকরিতে প্রবেশের তারিখ হতে তাঁদের চাকরি স্থায়ীকরণ করা হলো।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন হাসপাতাল ও সেবা প্রতিষ্ঠানে কর্মরত ১০৯ সিনিয়র স্টাফ নার্সকে চাকরি স্থায়ী করলেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

সোমবার (৬ জুন) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সিদ্দিকা আক্তার এবং অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও উপসচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন হাসপাতাল/ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নিম্নবর্ণিত সিনিয়র স্টাফ নার্সগণ নিয়োগপ্রাপ্ত হয়ে বিভিন্ন হাসপাতাল /স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে যোগদান করেন। এক্ষুণে সিনিয়র স্টাফ নার্স পদে তাঁদের চাকরিকাল দুই বৎসরের অধিক এবং চাকরিকাল সন্তোষজনক হওয়ায় চাকরিতে প্রবেশের তারিখ হতে তাঁদের চাকরি স্থায়ীকরণ করা হলো।’

এতে আরো বলা হয়েছে, ‘এ আদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১১-১-২০১৮ তারিখে ৪৫.১৫৮.০১১.০০.০০.০১৬.২০১৭-১৯ সংখ্যক স্মারকের প্রেক্ষিতে জারি করা হলো।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (নার্সিং), পরিচালক ও সিনিয়র সহকারী সচিবসহ (নার্সিং) সংশ্লিষ্ট সকল বিভাগকে পাঠানো হয়েছে। 

►আদেশটি দেখতে ক্লিক করুন  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত