শজিমেক চিকিৎসকের আত্মহত্যা
মেডিভয়েস রিপোর্ট: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ডা. খোকন সাহা আত্মহত্যা করেছেন।
দক্ষিণ কুমিল্লার কৃতি সন্তান খোকন সাহা চান্দিনা কংগাই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
পরে ভর্তি হন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে। তিনি ছিলেন শজিমেক’র ২০তম ব্যাচের শিক্ষার্থী।
তুখোর মেধাবী ডা. খোকন সাহা এরই মধ্যে এফসিপিএস পার্ট-১ সম্পন্ন করেছেন।
তিনি ৩৮তম ও ৩৯তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হন। তিনি সুনমাগঞ্জের জগন্নাথপুরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পরবর্তীতে প্রেষণে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে অনকো-সার্জারি এমএস ফেজ-এতে অধ্যয়নরত ছিলেন ডা. খোকন সাহা।
তার স্ত্রী ডা. চৈতি সাহা ৩৭তম বিসিএসে সহকারী ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত আছেন।
ডা. খোকন সাহার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
-
১২ সেপ্টেম্বর, ২০২৩
-
২৬ অগাস্ট, ২০২৩
-
০৬ অগাস্ট, ২০২৩
-
১৮ জুলাই, ২০২৩
-
২৬ এপ্রিল, ২০২৩
-
১৯ জানুয়ারী, ২০২৩
-
১০ অগাস্ট, ২০২২
-
৩০ জুন, ২০২২
-
২৯ জুন, ২০২২