০৬ জুন, ২০২২ ১১:২৬ এএম

বারডেম হাসপাতালের ইন্টার্ন ডক্টর ফোরামের কমিটি গঠন

বারডেম হাসপাতালের ইন্টার্ন ডক্টর ফোরামের কমিটি গঠন
কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে ডা. জিহাদ লস্কর ও সাধারণ সম্পাদক করা হয়েছে ডা. সাদমান খানকে। 

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বারডেম হাসপাতালের ২০২২-২০২৩ ইন্টার্ন ডক্টর ফোরামের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৫ জুন) এই কমিটির অনুমোদন দেন হাসপাতালের ইন্টার্ন ডক্টর ফোরামের সভাপতি ডা. মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক ডা. অভিজিৎ কুমার সাহা। আগামী এক বছরের জন্য এই কমিটির অনমোদন করা হয়েছে।

নতুন এই কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে ডা. জিহাদ লস্কর ও সাধারণ সম্পাদক করা হয়েছে ডা. সাদমান সাকিবকে। 

কমিটির সহসভাপতি করা হয়েছে ডা. শেখ মোহাম্মদ নাইমুল ইসলাম দীপ্ত, ডা. মাসরুর রাফিদ, ডা. আল মামুন খান, ডা. তানজিনা আক্তার কাকন, ডা. মাজহারুল আলম রনি, ডা. আজিজুল হাকিম বাঁধন ও ডা. শাহরুখ শাহরিয়ারকে।

কমিটির যুগ্ম সম্পাদক করা হয়েছে ডা. সালমান ফেরদৌস রাফি, ডা. রিয়াজুল করিম রাফি ও ডা. রুবায়েত ইসলাম সুহিকে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ডা. সাদমান সাকিব অন্তিক ও ডা. তাসমিয়া তাবাস্সুমকে।

এ ছাড়া কমিটির অফিস সম্পাদক করা হয়েছে ডা. বেদান্তা মজুমদার ও ডা. সাদিয়া আফরিন সনিকে এবং কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়েছে ডা. ফাহিম সাদমান ও ডা. আরিজিৎ দত্ত আবিরকে।

সমাজকল্যাণ সম্পাদক করা হয়েছে ডা. জয় বিশ্বাস, ডা. মো. গোলাম রসুল রনি ও ডা. ভবনা কুন্ডু পিউকে। ব্লাড ব্যাংক সম্পাদক করা হয়েছে ডা. মাহির ফয়সাল ও ডা. তামান্না সুলতানা রাহাকে। সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে ডা. ফাতেহা জান্নাত, ডা. রিয়া সাহা ও ডা. নাহিয়ান ফেরদৌস সীমান্তকে।

বিজ্ঞান বিষয়ক সম্পাদক করা হয়েছে ড. জামিউল ইসলাম ও ডা. মোস্তফা মোর্শেদকে। গ্রন্থাগার সম্পাদক করা হয়েছে ডা. মালিহা আশরাবী সারাহকে, ছাত্রী বিষয়ক সম্পাদক করা হয়েছে ডা. হোমায়রা শবনম সেমন্তীকে। বিদেশি চিকিৎসা বিষয়ক সম্পাদক করা হয়েছে ডা. নোমান হোসেন, ডা. শফিকুল ইসলাম ও ডা. সারওয়ার আলমকে। ক্রীড়া সম্পাদক করা হয়েছে ডা. অমিত ঘোষকে, প্রকাশনা ও প্রচার সম্পাদক করা হয়েছে ডা. অর্ণব আদিত্য দাসকে। মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক করা হয়েছে ডা. সালমা আফরোজ খানকে। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য করা হয়েছে ডা. রিফা সানজিদা ও ডা. এম. অঙ্কিতাকে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত