০৪ জুন, ২০২২ ০৮:৪৬ পিএম

বিএসএমএমইউতে ক্যান্সার আক্রান্ত ৩৫ রোগীকে আর্থিক সহায়তা

বিএসএমএমইউতে ক্যান্সার আক্রান্ত ৩৫ রোগীকে আর্থিক সহায়তা
ক্যান্সার চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ক্যান্সার প্রতিরোধে জনসচেতনা আরো বৃদ্ধি করতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ক্যান্সার মিশন ফাউন্ডেশন (সিএমএফ) ক্যান্সার আক্রান্ত ৩৫ জন রোগীর মাঝে আর্থিক সহায়তা ও গ্রীষ্মকালীন ফল প্রদান করেছে।

আজ শনিবার  (৪ জুন) দুপুর ১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে এ কর্মসূচির আয়োজন করে সংস্থাটি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো. নূরুজ্জামান বাংলাদেশ ক্যান্সার মিশন ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রম উল্লেখ করেন এবং ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবার পরিধি আরো বিস্তৃত করতে দেশের ৮টি বিভাগে ৮টি বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে চিকিৎসাসেবার পাশাপাশি উচ্চশিক্ষার প্রদানের মাধ্যমে ক্যান্সার বিশেষজ্ঞ তৈরি করা হচ্ছে।

ক্যান্সার চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্যান্সার প্রতিরোধে জনসচেতনা আরো বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে ক্যান্সার মিশন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান বলেন, ক্যান্সার মিশন ফাউন্ডেশন বছরে চারবার ক্যান্সার আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দিয়ে থাকে।  এ ছাড়াও যখন কোনো ক্যান্সার আক্রান্ত অস্বচ্ছল রোগী তাঁদের কাছে আবেদন করেন, তখনই এ সহায়তায় প্রদান করা হয়ে থাকে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। ক্যান্সার মিশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. নাজমুল করিম মানিক স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ সভাপতি সাদেক হোসেন বাবুল ও সাংগঠনিক সম্পাদক ডা. মো. বেলাল হোসেন সরকার। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত