৩১ মে, ২০২২ ১১:২২ এএম

৪-১০ জুন বুস্টার ডোজ উদযাপন সপ্তাহ

৪-১০ জুন বুস্টার ডোজ উদযাপন সপ্তাহ
এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সকল নাগরিক তৃতীয় ডোজ গ্রহণ করতে পারবেন।

মেডিভয়েস রিপোর্ট: কোভিড ভ্যাকসিনের সম্পূর্ণ সুফল পেতে ও করোনা প্রতিরোধে আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ উদযাপন সপ্তাহ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 

আজ মঙ্গলবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন প্রদান করা শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য অবশ্যই টিকা কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে।

এতে আরও বলা হয়, এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সকল নাগরিক তৃতীয় ডোজ গ্রহণ করতে পারবেন। এবং দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে বলে জানানো হয়েছে। 

বুস্টার ডোজ উদযাপন সপ্তাহের যেকোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করতে বলেছে অধিদপ্তর।

বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে। কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন একটি কার্যকর সমাধান। কোভিড ভ্যাকসিনের সম্পূর্ণ সুফল পেতে অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ ভ্যাকসিন নিতে হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক