২৯ মে, ২০২২ ১১:১২ এএম

ডেল্টা মেডিকেলের ‘ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন’ কমিটি গঠন

ডেল্টা মেডিকেলের ‘ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন’ কমিটি গঠন
সদ্য বিদায়ী সভাপতি ডা. মো. মারুফ ও সেক্রেটারী ডা. সবুজ সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডেল্টা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন ২০২১-২২ বর্ষের এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে।

গত শনিবার (২১ মে) ডেল্টা মেডিকেল কলেজের ইন্টার্ন কোঅর্ডিনেটর সহকারী অধ্যাপক ডা. রাসেল আহমেদ খান লদী এবং সদ্য বিদায়ী সভাপতি ডা. মো. মারুফ ও সেক্রেটারি ডা. সবুজ সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৬ সদস্যের এই কমিটিতে সভাপতি হিসেবে ডা. মো. আরমান হোসেন এবং সেক্রেটারি হিসেবে ডা. শাকিল আহমেদ নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. কামরুন নাহার লতা।

এ ছাড়া ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে ডা. মো.তৈফিকুল আলম, ডা. ওমর ফারুক, ডা. মুজাহিদুল ইসলাম সেলিম, ডা. ফয়সাল ইসলাম। অফিস সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. জালাল আহমেদ, অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. আব্দুল্লাহ ওমর নকিব।

►তালিকাটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত