২৪ মে, ২০২২ ০১:৫৮ পিএম

দেশে কোনো মাঙ্কিপক্স রোগী নেই: বিএসএমএমইউ ভিসি

দেশে কোনো মাঙ্কিপক্স রোগী নেই: বিএসএমএমইউ ভিসি
এমন রোগীকে ন্যূনতম ২১ দিন আইসোলেশনে রাখতে হবে। ছবি: সংগৃহীত

মেডিভেয়েস রিপোর্ট: এ মুহূর্তে দেশে কোনো মাঙ্কিপক্স রোগী নেই বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। আজ  (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, এই রোগের উপসর্গ নিয়ে কেউ হাসপাতালে আসলে তাদের আলাদা ওয়ার্ডে রাখার পরামর্শ দেয়া হয়েছে। এমনকি বিএসএমএমইউতে কোনো রোগী আসলে তাকেও আইসোলেশনে রাখার কথা জানান তিনি।

মাঙ্কিপক্স রোগে মৃত্যুহার খুবই কম জানিয়ে ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, মাঙ্কিপক্স রোগীর যন্ত্রণা খুব বেশি। এমন রোগীকে ন্যূনতম ২১ দিন আইসোলেশনে রাখতে হবে। সবাইকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

অধ্যাপক ডা. শারফুদ্দীন আহমেদ বলেন, করোনার সময়ে যেভাবে জিনোম সিকোয়েন্সিং করেছি, মাঙ্কিপক্সের কোনো রোগী পেলেও তা করা হবে। আমরা পিসিআরের ব্যবস্থা করেছি। ডিএনএ ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের ব্যবস্থাও করেছি। আমরা এমন রোগী পেলে ২১ দিন পর্যন্ত আইসোলেশনে রাখবো।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক