২৪ মে, ২০২২ ০৩:২৫ পিএম

কাঁচা লবণ ও চায়ে চিনি খাওয়া যাবে না: বিএসএমএমইউ ভিসি

কাঁচা লবণ ও চায়ে চিনি খাওয়া যাবে না: বিএসএমএমইউ ভিসি
বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা কাচা লবণ খাবো না। চায়ে চিনি খাবো না। তেল কম খাবো। তেল খেলে উচ্চ রক্ত চাপ হয়। তেল ছাড়া যেসব খাবার আছে, সেসব খাবার গ্রহণ করার অভ্যাস করতে হবে।’

মেডিভয়েস রিপোর্ট: ‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন ও দীর্ঘজীবী হোন’ প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব হাইপারটেনশন দিবস পালিত হয়েছে।

সোমবার (২৩ মে) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগ শোভাযাত্রা ও দুপুর সাড়ে ১২টায় শহীদ ডা. মিল্টন হলে একটি সেমিনারের আয়োজন করা হয়।

হাইপারটেনশন দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘উচ্চ রক্তচাপ হল একটি ঘাতক ব্যাধি। এটি আস্তে আস্তে মানুষকে মৃত্যুর মুখে পতিত করে। এটি কিডনিতে আক্রান্ত করে, হার্ট অ্যাটাক করে, স্ট্রোক হয়।’

উচ্চরক্তচাপ রোধের বিষয়ে তিনি বলেন, ‘আমরা কাঁচা লবণ খাবো না। চায়ে চিনি খাবো না। তেল কম খাবো। তেল খেলে উচ্চরক্তচাপ হয়। তেল ছাড়া যেসব খাবার আছে, সেসব খাবার গ্রহণ করার অভ্যাস করতে হবে।’

চিকিৎসকদের উদ্দেশ্যে অধ্যাপক শারফুদ্দিন বলেন, ‘আপনাদের কাছে যেসব রোগী আসবে আগে তাদের শরীর চর্চা ও খাবারে কাঁচা লবণ যাতে না খায়, সে বিষয়ে জোর দেবেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (একাডেমি) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি ( গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক, অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, অধ্যাপক ডা. চৌধুরী মেসকাত আহমেদ ও অধ্যাপক ডা. মোহাম্মদ সফি উদ্দিন প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক