১১ মে, ২০২২ ০৪:১৬ পিএম

রামেকে ভর্তি সাবেক খাদ্যমন্ত্রী কামরুল: মেডিকেল বোর্ড গঠন

রামেকে ভর্তি সাবেক খাদ্যমন্ত্রী কামরুল: মেডিকেল বোর্ড গঠন
কামরুল ইসলামের সুচিকিৎসায় রামেক হাসপাতালের অধ্যাপক খলিলুর রহমানকে প্রধান করে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম ডায়রিয়া নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ বুধবার (১১ মে) সকাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ভিভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসক।

তার সুচিকিৎসার জন্য রামেক হাসপাতালের অধ্যাপক ডা. খলিলুর রহমানকে প্রধান করে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বুধবার বিকেলে অধ্যাপক ডা. খলিলুর রহমান মেডিভয়েসকে বলেন, কামরুল ইসলাম ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তবে যে কোনো সময় অবস্থার অবনতি হতে পারে এমন শঙ্কা রয়েছে। তাই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকায় রেফার্ড করা সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা নেয়ার জন্য প্রক্রিয়া চলছে।

রামেক হাসপাতালে চিকিৎসাধীন কামরুল ইসলামকে দুপুরে দেখতে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক