করোনায় আক্রান্ত বিল গেটস
মেডিভয়েস রিপোর্ট: করোনায় আক্রান্ত হয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এক টুইটে তিনি নিজেই এ তথ্য জানিয়ে লিখেছেন, তার মৃদু উপসর্গ রয়েছে।
মঙ্গলবার (১০ মে) করোনা পজিটিভ হওয়ার তথ্য জানিয়ে টুইট করেছেন শীর্ষস্থানীয় এ ধনকুবের। করোনা পজিটিভ হওয়ার পর আইসোলেশনে আছেন বলেও জানিয়েছেন তিনি।
টুইটার পোস্টে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা লিখেছেন, ‘আমার করোনা শনাক্ত হয়েছে। আমি মৃদু উপসর্গ অনুভব করছি। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে সুস্থ না হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকছি।’
আরেক টুইটার পোস্টে বিশ্বের অন্যতম এই ধনী লিখেছেন, তিনি সৌভাগ্যবান। কারণ, তিনি টিকা নিতে পেরেছেন। বুস্টার ডোজও নিয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পেয়েছেন।
করোনা মহামারি মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন বিল গেটস। বিশেষ করে দরিদ্র দেশগুলোতে টিকা ও ওষুধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন।
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ