করোনা বেড়ে যাওয়ায় চীনে এশিয়ান গেমস স্থগিত
মেডিভয়েস ডেস্ক: চীনে করোনা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এশিয়ান গেমস ২০২২ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে আয়োজকরা।
আজ শুক্রবার (৬ মে) আয়োজকদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। তবে এশিয়ান গেমস স্থগিতের বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। আগামী সেপ্টেম্বরে হাংঝুতে এই আসর অনুষ্ঠিত হবার কথা ছিল।
চীনের রাষ্ট্রীয় মিডিয়ার এক খবরে বলা হয়েছে, অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এক বিবৃতিতে বলেছে, আগামী ১০-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ১৯তম এশিয়ান গেমস আসরটি স্থগিত ঘোষণা করছে। আসরটি আয়োজনের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
আয়োজক শহর হাংঝু দেশটির বড় শহর সাংহাইয়ের পাশে অবস্থিত। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রায় এক সপ্তাহরও বেশি সময় ধরে সাংহাইয়ে পূর্ণ লকডাউন চলছে।
গত মাসে এশিয়ান গেমসের আয়োজকরা জানিয়েছিল, ১ কোটি ২০ লাখ মানুষের শহর হাংঝুতে প্রতিযোগিতার ৫৬টি ভেন্যুর নির্মাণ কাজ শেষ হয়েছে।
গত ফেব্রুয়ারিতে চীনে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক কঠোর জৈবসুরক্ষা বলয়ের মাধ্যমে আয়োজন করা হয়েছিল। এশিয়ান গেমসের এবারের আসরও সেভাবেই আয়োজন করা হবে বলে তখন জানিয়েছিল অলিম্পিক কাউন্সিল অব এশিয়া।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে চীনে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। করোনার সঙ্গে যুদ্ধ করছে চীন। এ মুহূর্তে তাই এশিয়ান গেমস আয়োজন করা সম্ভব হচ্ছে না।
আ.লীগের নাশকতার বিরুদ্ধে এনডিএফের প্রতিবাদ সমাবেশ
জুলাইয়ের চেতনা সমুন্নত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ
সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান
রম্যরসে সচেতনতার বার্তা
ব্যাকটেরিয়ার পৌষমাস, অ্যান্টিবায়োটিকের সর্বনাশ