২৯ এপ্রিল, ২০২২ ০৩:১১ পিএম

খুলনায় নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা

খুলনায় নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা
পুলিশ জানায়, নিহত মন্দিরা মজুমদার (২৮) গাজী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।

মেডিভয়েস রিপোর্ট: খুলনা মহানগরীতে মন্দিরা মজুমদার (২৮) নামের এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন সাত্তার বিশ্বাস সড়কের ইসলাম কমিশনার গলি এলাকায় মন্দিরার নিজ বাসা থেকেই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মন্দিরা মজুমদার ওই এলাকার প্রদীপ মজুমদারের মেয়ে। তিনি ২০২১ সালে খুলনার গাজী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এ ছাড়া গাজী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।

জানতে চাইলে আজ শুক্রবার (২৯ এপ্রিল) সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামতাজুল হক মেডিভয়েসকে বলেন, নিজ বাসা থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে ওসি মামতাজুল হক বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদারের সাথে মন্দিরা মজুমদারের প্রেমের সম্পর্ক ছিল। পরে একদিন মন্দিরা জানতে পারে সুহাস রঞ্জন বিবাহিত। এ কারণে কষ্ট পেয়ে আত্মহত্যা করেছেন ওই নারী।

তিনি আরও বলেন, এ বিষয়ে মন্দিরার পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্তধীন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের আত্মহত্যা
  আরও পড়ুন
কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক