২৬ এপ্রিল, ২০২২ ০৪:১৪ পিএম

মৃত্যুহীন টানা ছয় দিন, শনাক্ত ১৯

মৃত্যুহীন টানা ছয় দিন, শনাক্ত ১৯
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ৬০২ জন। প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টানা ছয় দিনে সারা দেশে কারো মৃত্যু হয়নি। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই রয়েছে। তবে একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ৬০২ জন।

আজ সোমবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৭৯টি চলমান পরীক্ষাগারে পাঁচ হাজার ২০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় পাঁচ হাজার ২৬টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ২২১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯২ লাখ ৪৬ হাজার ৬৪টি নমুনা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ লাখ ২৭ হাজার ১৫৭টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৬৪ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৯৪ হাজার ১২৩ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৭ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০১ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মার্কিন হামলায়ও বেঁচে যান মোজতবা খামেনি

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মার্কিন হামলায়ও বেঁচে যান মোজতবা খামেনি

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক