০৭ এপ্রিল, ২০২২ ০৮:৩৯ পিএম
নড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
সিভিল সার্জন অফিসের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেডিভয়েস রিপোর্ট: ‘সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১০টায় নড়াইল সিভিল সার্জন অফিসের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন অফিস চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার।
এসময় আরও বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রেমানন্দ মন্ডল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার, ডা. অনিন্দিতা ঘোষ ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমূখ।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান
এই বিভাগের সর্বাধিক পঠিত