দ্রুততম সময়ের মধ্যে এমবিবিএস পরীক্ষার ফল: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দ্রুততম সময়ের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার (১ এপ্রিল) ঢাবির কলা ভবনে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করে জাহিদ মালেক বলেন, এমবিবিএস পরীক্ষার্থীদের নিরাপত্তায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই।
শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নের মান নিয়ে কথা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে, প্রশ্ন খুব সুন্দর হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক সচিব আলী নুর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, অধিদপ্তরের পরিচালক (মেডিকেল শক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সামাদ, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটু মিঞা, ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
এর আগে সকাল সারাদেশে এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয়। দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য মুক্তিযোদ্ধা, উপজাতি ও অ-উপজাতিদের জন্য নির্ধারিত আসন বাদে অবশিষ্ট আসনে ৮০% জাতীয় মেধায় ২০% জেলা কোটায় প্রার্থী নির্বাচন করা হবে। জাতীয় মেধায় ৪,২৩০ জন (শুধু মেধা কোটায় ৩,৩৮৪জন+জেলা কোটায় ৮৪৬ জন), মুক্তিযোদ্ধা কোটায় ৮৭, উপজাতীয় কোটায় ৩৩ জন নির্বাচিত করা হবে। এ ছাড়া ৭২টি বেসরকারি মেডিকেল কলেজের ৬,৪৮৯টি আসনের জন্য ছাত্র ভর্তির নির্দেশনা প্রদান করা হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী
• মোট কেন্দ্র: ১৯ (১৮টি মেডিকেল কলেজ ও ১টি ডেন্টাল কলেজ)
• মোট আবেদনকারী ছাত্র/ছাত্রী: ১,৪৩,৯১৫ জন।
• সর্ব মোট ভেন্যুর সংখ্যা: ৫৭টি
• সর্ব মোট হল সংখ্যা: ১,৭৯২টি
• ঢাকায় মোট আবেদনকারী: ৬১,৬৭৮ জন।
• ঢাকায় ভেন্যুর সংখ্যা: ১৮টি
এ বছর ১টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা
১,৪৩,৯১৫/৪৩৫০ = সরকারি প্রতিটি আসনের জন্য ৩৩.০৮ জন পরীক্ষার্থী,
১,৪৩,৯১৫/১০৮৩৯ = সরকারি ও বেসরকারি প্রতিটি আসনের জন্য ১৩.২৭ জন পরীক্ষার্থী
• সরকারি মেডিকেল কলেজ সংখ্যা: ৪ ৩৭, আসন সংখ্যা: ৪,৩৫০
• বেসরকারি মেডিকেল কলেজ সংখ্যা: ৭২, আসন সংখ্যা: ৬,৪৮৯
• করোনা পরিস্থিতিতে এমবিবিএস ভর্তি পরীক্ষা জাতীয় কোভিড-১৯ কারিগরি উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী সতর্কতা অবলম্বন করে করা হবে।
ঢাকা মহানগরীতে ১৮ ভেন্যু
ঢাকা মহানগরীর কেন্দ্রগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ (৯টি কেন্দ্র): ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন; লেকচার থিয়েটার ভবন; বিজনেস স্টাডিজ অনুষদ ভবন; সামাজিক বিজ্ঞান অনুষদ; মোকারম হোসেন, বিজ্ঞান ভবন; এ.এফ মুজিবুর রহমান, গণিত ভবন, বিজ্ঞান ভবন; কাজী মোতাহার হোসেন ভবন; উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশি বাজার, ঢাকা।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (৩টি কেন্দ্র): ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ ও নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (২টি কেন্দ্র): তেজগাঁও কলেজ, ইন্দিরা রোড, ঢাকা ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আগারগাঁও, ঢাকা। মুগদা মেডিকেল কলেজ (২টি কেন্দ্র): আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল ক্যাম্পাস, ঢাকা ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা ক্যাম্পাস, ঢাকা। ঢাকা ডেন্টাল কলেজ (২টি কেন্দ্র): সরকারি তিতুমীর কলেজ, ঢাকা ও সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা।
-
১২ ডিসেম্বর, ২০২৫
-
১৬ জুন, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
২২ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
কাগজপত্র যাচাই ২৯ জানুয়ারি
কোটায় সুযোগ পাওয়া ১৯৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তি অনিশ্চয়তায়