০১ এপ্রিল, ২০২২ ১১:৪৫ এএম

এমবিবিএস: ভুয়া প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগে আটক ২

এমবিবিএস: ভুয়া প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগে আটক ২
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজবে সম্পৃক্ততার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার (১ এপ্রিল) ঢাবির কলা ভবনে ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় দ্রুততম সময়ের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, এমবিবিএস পরীক্ষার্থীদের নিরাপত্তায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই।

শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নের মান নিয়ে কথা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে, প্রশ্ন খুব সুন্দর হয়েছে।’

এর আগে সকাল সারাদেশে এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয়। চলে সকাল ১১টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য মুক্তিযোদ্ধা, উপজাতি ও অ-উপজাতিদের জন্য নির্ধারিত আসন বাদে অবশিষ্ট আসনে ৮০% জাতীয় মেধায় ২০% জেলা কোটায় প্রার্থী নির্বাচন করা হবে। জাতীয় মেধায় ৪,২৩০ জন (শুধু মেধা কোটায় ৩,৩৮৪জন+জেলা কোটায় ৮৪৬ জন), মুক্তিযোদ্ধা কোটায় ৮৭, উপজাতীয় কোটায় ৩৩ জন নির্বাচিত করা হবে। এ ছাড়া ৭২টি বেসরকারি মেডিকেল কলেজের ৬,৪৮৯টি আসনের জন্য ছাত্র ভর্তির নির্দেশনা প্রদান করা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী 

• মোট কেন্দ্র: ১৯ (১৮টি মেডিকেল কলেজ ও ১টি ডেন্টাল কলেজ) 
• মোট আবেদনকারী ছাত্র/ছাত্রী: ১,৪৩,৯১৫ জন। 
• সর্ব মোট ভেন্যুর সংখ্যা: ৫৭টি 
• সর্ব মোট হল সংখ্যা: ১,৭৯২টি 
• ঢাকায় মোট আবেদনকারী: ৬১,৬৭৮ জন। 
• ঢাকায় ভেন্যুর সংখ্যা: ১৮টি 

এ বছর ১টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা  

১,৪৩,৯১৫/৪৩৫০ = সরকারি প্রতিটি আসনের জন্য ৩৩.০৮ জন পরীক্ষার্থী, 
১,৪৩,৯১৫/১০৮৩৯ = সরকারি ও বেসরকারি প্রতিটি আসনের জন্য ১৩.২৭ জন পরীক্ষার্থী 

• সরকারি মেডিকেল কলেজ সংখ্যা: ৪ ৩৭, আসন সংখ্যা: ৪,৩৫০ 
• বেসরকারি মেডিকেল কলেজ সংখ্যা: ৭২, আসন সংখ্যা: ৬,৪৮৯ 
• করোনা পরিস্থিতিতে এমবিবিএস ভর্তি পরীক্ষা জাতীয় কোভিড-১৯ কারিগরি উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী সতর্কতা অবলম্বন করে করা হবে।

ঢাকা মহানগরীতে ১৮ ভেন্যু

ঢাকা মহানগরীর কেন্দ্রগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ (৯টি কেন্দ্র): ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন; লেকচার থিয়েটার ভবন; বিজনেস স্টাডিজ অনুষদ ভবন; সামাজিক বিজ্ঞান অনুষদ; মোকারম হোসেন, বিজ্ঞান ভবন; এ.এফ মুজিবুর রহমান, গণিত ভবন, বিজ্ঞান ভবন; কাজী মোতাহার হোসেন ভবন; উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশি বাজার, ঢাকা।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (৩টি কেন্দ্র): ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ ও নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (২টি কেন্দ্র): তেজগাঁও কলেজ, ইন্দিরা রোড, ঢাকা ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আগারগাঁও, ঢাকা। মুগদা মেডিকেল কলেজ (২টি কেন্দ্র): আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল ক্যাম্পাস, ঢাকা ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা ক্যাম্পাস, ঢাকা। ঢাকা ডেন্টাল কলেজ (২টি কেন্দ্র): সরকারি তিতুমীর কলেজ, ঢাকা ও সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক