২৯ মার্চ, ২০২২ ১০:১৯ পিএম

বিএসএমএমইউর অধীনে আন্ডার গ্রাজুয়েট কোর্স চালুর বিষয়টি প্রক্রিয়াধীন: ভিসি 

বিএসএমএমইউর অধীনে আন্ডার গ্রাজুয়েট কোর্স চালুর বিষয়টি প্রক্রিয়াধীন: ভিসি 
বিএসএমএমইউর ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণের ১ বছরের গৃহীত বিশেষ কার্যক্রমসমূহ নিয়ে শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত সংবাদ সম্মেলন এ কথা জানান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: চলমান উচ্চতর চিকিৎসা শিক্ষা কার্যক্রম আরো গতিশীল করার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে আন্ডার গ্রাজুয়েট কোর্স চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বিএসএমএমইউর ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণের ১ বছরের গৃহীত বিশেষ কার্যক্রমসমূহ নিয়ে আজ মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১টায় শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক শারফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সালাহউদ্দিন শাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর চিকিৎসা শিক্ষা, চিকিৎসা সেবা ও গবেষণাসহ জাতির পিতার নামে প্রতিষ্ঠিত প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গত এক বছরে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। 

শুধু প্রশংসা নয়, গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করছি। আমি মনে করি, গঠনমূলক সমালোচনা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে। গত এক বছরের মতো আগামী দিনেও সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবার সহযোগিতার ফলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ধারাবাহিকতা শুরু করতে পেরেছি। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশিত গবেষণা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং এই কার্যক্রম আরো জোরদার গতিতে নেওয়া হবে। চিকিৎসাসেবার ক্ষেত্রেও দেশের প্রধানতম প্রতিষ্ঠান হিসেবে বিশ্বমানের চিকিৎসাসেবা ও সকল ধরনের রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের অধীনে চালু হওয়ার অপেক্ষায় থাকা দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হলে রোগীদেরকে চিকিৎসাসেবার জন্য আর বিদেশে যেতে হবে না। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত